যশোর নড়াইল সড়কের বাঘারপাড়ার ধলরাস্তা মোড়ে পিকআপের ধাক্কায় আবুল শেখ নামে এক ব্যক্তি মারা গেছেন। শুক্রবার এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকালে বৃদ্ধ আবুল শেখ ছেলের সঙ্গে কথা বলার জন্য ধলগা রাস্তার মোড়ে যাচ্ছিলেন। এমন সময় যশোরগামী একটি পিকআপ পিছন থেকে তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এসময় এলাকাবাসী ধাওয়া করে চাড়াভিটা বাজার থেকে ঘাতক পিকআপটিকে চালকসহ আটক করে বাঘারপাড়া থানায় নিয়ে যাওয়া হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: