যারা ধর্মের নামে রাজনীতি করে তারা কখনো মানুষের সহযোগিতায় এগিয়ে আসে না বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
শুক্রবার নীলফামারীর রামগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক স্মরণসভায় তিনি কথা বলেন।
তিনি বলেন, যারা ধর্মকে ব্যবহার করে তাদের রাজনীতির লক্ষ্য মানুষের নয় বরং নিজেদের উন্নয়ন করা। আওয়ামী লীগ গরীব মেহনতি মানুষের দল।
বিএনপি জামাতের আন্দোলনের নামে মানুষ খুন আর বোমাবাজীরও সমালোচনা করেন আসাদুজ্জামান নূর।
পরে টুপমারী ইউনিয়ন আওয়ামী লিগ আয়োজিত সভায় অংশ নেন সংস্কৃতিমন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: