রাজশাহী মহানগরীর লোকনাথ স্কুলের সামনে পুলিশরে সঙ্গে ছাত্র-শিবিবের সংঘর্ষে দুই পুলিশ ও এক সাংবাদিকসহ কমপক্ষে ১২ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আটক শিবিরের কর্মীদের মুক্তির দাবিতে ও রোববারের হরতালের সমর্থনে সকালে নগরীর সোনাদিঘি মোড় থেকে মিছিল করে শিবিরের নেতাকর্মীরা।
পরে শিছিল শেষে মহানগরীর লোকনাথ স্কুলের সামনে সমাবেশ শুরু করে নেতাকর্মীরা। এ সময় সমাবেশ থেকে পুলিশের উপর ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করা হলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে।
সংঘর্ষে দুই পুলিশ কনস্টেবল ও একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরাপার্সনসহ ১২ জন আহত হয়। পরে টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
এ ঘটনায় নগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা করা হয়েছে বলে জানা গেছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: