জেলার খবর

মেহেন্দীগঞ্জ-আটপাড়ায় উপজেলা নির্বাচন শেষ

উপজেলা নির্বাচন
উপজেলা নির্বাচন

বরিশালের মেহেন্দীগঞ্জ ও নেত্রকোনার আটপাড়া উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এছাড়া, ফেনীর ফুলগাজী উপজেলায় উপনির্বাচনের ভোট অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এসব উপজেলায় ভোট গ্রহণ চলে।

নির্বাচনে কারচুপির অভিযোগে বরিশালের মেহেন্দীগঞ্জে নির্বাচন বয়কট করেছে বিএনপি সমর্থিত, বিএনপির বিদ্রোহী ও ইসলামী আন্দোলনের প্রার্থী। তবে নেত্রকোনার আটপাড়ায় সকাল থেকেই শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ উপজেলায় ৬ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে, ফেনীর ফুলগাজীতে ৩০টি কেন্দ্রে চলছে উপনির্বাচনের ভোটগ্রহণ। তবে এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগে নির্বাচন বয়কট করেছেন বিএনপি সমর্থিত প্রার্থী।

উল্লেখ্য, ২০ মে এ উপজেলার চেয়ারম্যান একরামুল হককে নৃশংসভাবে হত্যা করা হলে চেয়ারম্যান পদটি শূন্য হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ