মুন্সীগঞ্জের গজারিয়ার আনারপুরা এলাকায় রোববার বসুন্ধরা পেপার মিলের আগুনে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশের উদ্বৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকাল ৯টায় দিকে হঠাৎ করেই মিলের গোডাউনে আগুন লেগে যায়। মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে নারায়ণগঞ্জ, বন্দর, ঢাকার ডেমরা ও কুমিল্লার দাউদকান্দি থেকে দমকল বাহিনীর ৫টি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: