রাঙামাটি শহরে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমার কার্যালয়ের সামনে রোববার শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রোববার রাত সাড়ে তিনটার দিকে সন্তু লারমার কার্যালয়ের দ্বিতীয় প্রবেশ মুখে বোমার বিস্ফোরণ ঘটে। এতে একটি গাড়ির গ্লাস ভেঙে যায় এবং আরো ৪টি গাড়িতে স্প্রিন্টারের আঘাত লাগে ও কার্যালয় প্রাঙ্গনের রাস্তায় গর্তের সৃষ্টি হয়।
ঘটনার পরপরই পুলিশ, সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা ও বিস্ফোরক বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে, এ ঘটনার জন্য পার্বত্য শান্তিচুক্তি বিরোধী শক্তিকে দায়ী করেছেন সন্তু লারমার বিশেষ সহকারি বরুন চাকমা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: