সিরিয়া থেকে তুরস্কে পালিয়ে আসা শরণার্থীদের প্রবেশ ঠেকাতে বেশিরভাগ সীমান্ত পথ বন্ধ করে দিয়েছে তুরস্ক। এরইমধ্যে আইএস জঙ্গিদের হামলা থেকে বাঁচতে গত দুদিনে সিরিয়া থেকে ১ লাখ ৩০ হাজার কুর্দি শরণার্থী তুরস্কে আশ্রয় নিয়েছে।
রোববার কুর্দি শরণার্থীদের প্রতি সংহতি জানানো একদল বিক্ষোভকারীর সঙ্গে তুর্কি নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়। ওই বিক্ষোভকারীরা আইএস জঙ্গিদের সঙ্গে লড়াইয়ের জন্য সিরিয়া পাড়ি জমানোর চেষ্টা করে বলে জানা যায়। দু’পক্ষের এ সংঘর্ষের জের ধরেই সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নেয় তুরস্ক কর্তৃপক্ষ।
তুরস্কে সাম্প্রতিক আশ্রয় নেয়া এসব শরণার্থীদের বেশিরভাগই কোবান শহরের। আইএস জঙ্গিরা ইরাক ও সিরিয়ার আরো অনেক অঞ্চলের মতো কোবান শহরের নিয়ন্ত্রন নিতে চলেছে।
এর আগে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী বিক্ষোভ চলাকালে ১০ লাখেরও বেশি সিরিয়ান শরণার্থী হিসেবে তুরস্কে আশ্রয় নেয়।