টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামের ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তাসহ সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। নতুন করে প্লাবিত হয়ে পড়েছে রৌমারী, রাজিবপুর ও চিলমারী উপজেলার নিম্নাঞ্চলের ৩০টি গ্রাম। এসব এলাকার প্রায় ১০হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে নতুন করে তলিয়ে গেছে ১০ হাজার হেক্টর জমির রোপা আমন ক্ষেত।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ধরলার পানি সেতু পয়েন্টে ৪৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। চিলমারী ও নুনখাওয়া পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি ও কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি অপরিবর্তিত রয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: