গাইবান্ধার সুন্দরগঞ্জে আলোচিত চার পুলিশ হত্যা মামলার চার্জশিট মঙ্গলবার আদালতে দাখিল করা হয়েছে।
সাবেক সংসদ সদস্য ও জামাত নেতা মাওলানা আজিজ, সুন্দরগঞ্জ পৌর মেয়র নুরুন্নবী প্রামাণিক সাজু, গাইবান্ধা সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল করিমসহ ২৩৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দিযেছে পুলিশ।
অভিযুক্তদের মধ্যে ৯৪ জন জামিনে আছেন, ১২৮ জন পলাতক এবং হাজতে আছেন ১৩ জন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা –ওসি মোজাম্মেল হক গত ১৪ সেপ্টেম্বর চার্জশিট আদালতে পাঠান। এরপর গত ১৮ সেপ্টেম্বর অভিযোগপত্র আদালতে উপস্থাপন করা হয়। এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য আগামী ১৫ অক্টোবর মামলার ধার্য্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
গত বছরের ২৮ ফেব্রুয়ারি সাঈদীর ফাঁসির রায়ের পর জামাত-শিবির কর্মীরা বামনডাঙ্গা পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে চার পুলিশ সদস্যকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে।