প্রজনন মৌসুম হওয়ায় আগামী ৫ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ১১ দিন ইলিশ মাছ ধরা, পরিবহন, মজুদ এবং বাজারজাত নিষিদ্ধ করেছে সরকার।
মঙ্গলবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় ইলিশ সংরক্ষণ ও মাছের ডিম ছাড়ার সুবিধার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: