বাংলাদেশে মা ও শিশু মৃত্যুহার অনেক কমেছে বলে মন্তব্য করেছেন বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজিনা। বুধবার লক্ষ্মীপুর সদর হাসপাতালের মা মনি এইচ এস প্রকল্প পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
এসময় মজিনা বলেন, এখন আর আগের মতো গর্ভকালীন মা ও শিশুকে মৃত্যুবরণ করতে হয়না। এ খাতে আমরা বেশ অগ্রগতি অর্জন করেছি। এছাড়া পরিবার পরিকল্পনা ও সংক্রামক রোগ প্রতিরোধে কাজ করছি বলেও জানান তিনি।
ভবিষ্যতে শিশুদের জন্য আলাদাভাবে ওয়ার্ড তৈরি করতে আমেরিকা কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন মজিনা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: