জেলার খবর

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

 বিএসএফ
বিএসএফ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুসুমপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর (বিএসএফ) গুলিতে এক যুবক নিহত হয়েছেন।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের অধিনায়ক এস এম মনিরুজ্জামান জানান, বুধবার রাত ৯টার দিকে সীমান্তের মেইন পিলারের ওপারে ভারতীয় ভূখণ্ডে এ ঘটনা ঘটেছে।

নিহত জিয়ারুল হোসেন ওরফে রাজু (২৫) চুয়াডাঙ্গা জেলার জীবনগর উপজেলার ধানখোলা গ্রামের বাসিন্দা।

মনিরুজ্জামান বলেন, রাতের বেলা একদল বাংলাদেশি গরু ব্যবসায়ী সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ে।

এসময় নদীয়া জেলার নোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে জিয়ারুল গুলিবিদ্ধ হয়ে মারা যান।

সঙ্গীরা তার মরদেহ বাংলাদেশে নিয়ে এসেছে বলেও জানান ওই বিজিবির কর্মকর্তা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ