জেলার খবর

দেশে গণতন্ত্রের চর্চা বেশি দিন শুরু হয়নি: সিইসি

সিইসি
সিইসি

আমাদের দেশে গণতন্ত্র চর্চা বেশি দিন শুরু হয়নি—পাশের দেশে এ চর্চা আছে, আমাদের দেশে হতে একটু সময় লাগবে—জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।

বৃহস্পতিবার সকালে খুলনায় একটি হোটেলে আয়োজিত ‘দশম জাতীয় সংসদ নির্বাচন ও চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে ব্যবহৃত প্রার্থী ব্যবস্থাপনা পদ্ধতি ও ফলাফল ব্যবস্থাপনা পদ্ধতি’ শীর্ষক বিনিময় কর্মশালায় তিনি এ কথা বলেন।

আমরা চেষ্টা করছি কোনো বির্তকের কথা না উঠে। আমরা স্বচ্ছতার সাথে ভোটার তালিকার হাল নাগাদ করছি। রাজনৈতিক দলগুলো সম্মিলিতভাবে যেটা চাইবে তা হতে কোনো সমস্যা নেই বলে জানান তিনি।

স্ট্র্যান্ডিং ইলেকশন ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের আয়োজনে এ কর্মশালায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনরে সচিব মো. সিরাজুল ইসলাম।

আরো যারা উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ, জেলা প্রশাসক আনিস মাহমুদ, আঞ্চলিক নির্বাচন অফিসার মুজিবর রহমান।

দিনব্যাপী কর্মশালায় ১০ জেলার জেলা প্রশাসক ও ১৫টি উপজেলার নির্বাহী কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তাসহ ৪৫ জন অংশ নেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ