জেলার খবর

আন্দোলনে ব্যর্থ বিএনপি: সেতুমন্ত্রী

সেতুমন্ত্রী
সেতুমন্ত্রী

আন্দোলন ডাক দিয়ে ব্যর্থ হয়ে এবং নিজের ও ছেলেদের মামলায় চরম হতাশ হয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনৈতিক মাঠে গরম গরম বক্তব্য দিচ্ছেন-এ মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহম্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়েকর নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় সংস্কার কাজ পরিদর্শেনে গিয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপি হরতাল আহ্বান করে কিন্তু তার নেতাকর্মীরা রাস্তায় না নেমে বাড়িতে বসে ঘুমায়—এ কথা উল্লেখ করে কাদের বলেন, দলের নেতাকর্মীরাই যেখানে মাঠে নামেন না সেখানে তাদের আন্দোলনে জনগণের সাড়া মিলবে কিভাবে?

তিনি বলেন, ঈদুল আযহা এবং পূজায় মানুষের যাত্রা নিবিঘ্নে করতে দেশের সকল সড়ক, মহাসড়ক সচল রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেয়া হয়েছে।

তিনি বলেন, বৃষ্টির কারণে সড়ক মেরামতে বিঘ্ন হচ্ছে—এমন কোনো অযুহাত মেনে নেয়া হবে না।

ঢাকা-চট্টগ্রাম মহসড়কের আট লেনের কাজের বিষয়ে সংসদীয় কমিটির অসন্তোষের ব্যাপারে মন্ত্রী বলেন, আটি লেনের কাজ এখনো সম্পন্ন হয়নি।

সংসদীয় কমিটির সদস্যরা আইনপ্রণেতা কিন্তু ইঞ্জিনিয়ার না। তাদের রিপোর্ট এখন পর্যন্ত আমার কাছে এসে পৌঁছায় নি। তবে রিপোর্টে অসঙ্গতি পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।

এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন সড়ক বিভাগের ঢাকা বিভাগীয় প্রকৌশলী শাহ মো. আবু মুসা, নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নিবার্হী প্রকৌশলী রুশনি এ ফাতেমাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ