কিশোরগঞ্জের ৫টি পূজা মণ্ডপে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে পৌর শহরের বত্রিশ মহল্লায় এ ঘটনা ঘটে।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদাতা জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরের কোনো এক সময় দুর্বৃত্তরা শহরের পৌর এলাকার এসব মণ্ডপে হামলা চালায়। তারা দেবী দূর্গা, গনেশ ও কার্তিকসহ সবকটি প্রতিমা ভাঙচুর করে। খবর পেয়ে জেলা পুলিশ সুপারসহ অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে যান। হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জেলা পূজা উদযাপন পরিষদের নেতারা।
কে বা কারা এ হামলা ঘটিয়েছে এ বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলাবাহিনী। তবে এ ঘটনা ঘটার পর থেকেই সনাতন ধর্মাবলম্বীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: