নাটোর-রাজশাহী মহাসড়কের পিটিআই মোড় থেকে শুক্রবার অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুর রহমান খান আমাদের সংবাদদাতাকে জানিয়েছেন, নাটোর-রাজশাহী মহাসড়কের পিটিআই মোড় এলাকায় অজ্ঞাত একটি মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মহাসড়কে চলাচলকারী কোনো যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: