জেলার খবর

জয়পুরহাটে ব্র্যাক ব্যাংক থেকে প্রায় ২ কোটি টাকা চুরি

জয়পুরহাটের ব্র্যাক ব্যাংক
জয়পুরহাটের ব্র্যাক ব্যাংক

জয়পুরহাট শহরের প্রধান সড়কের শাজাহান প্লাজার দ্বিতীয় তলায় অবস্থিত বেসরকারি ব্র্যাক ব্যাংকের প্রধান শাখায় শুক্রবার রাতে চুরির ঘটনা ঘটেছে। ধারনা করা হচ্ছে, প্রায় ২ কোটি টাকা চুরি হতে পারে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ সরকার বলেন, গতকাল রাতে এ চুরির ঘটনা ঘটে। দুবৃর্ত্তরা ব্যাংকের পুব দিকের দেয়াল কেটে ভেতরে ঢোকে। তারা ব্যাংকের টাকা রাখার ভল্ট ভেঙে এক কোটি ৯৫ লাখ টাকা চুরি করেছে। তবে টাকার পরিমাণ কম বা বেশি হতে পারে।

তবে ব্যাংকের ওই শাখার ব্যবস্থাপক বর্তমানে ঢাকায় রয়েছেন, উনি ফিরলে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

এদিকে, সকাল ১০টার দিকে জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল মান্নানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। আর এ চুরি ঘটনার পর ব্যাংকের সংশ্লিষ্ট শাখার কোনো কর্মকর্তা এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ