জেলার খবর

রাজনৈতিক সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান উচিত: সেতুমন্ত্রী

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

বিদেশিদের উপর নির্ভর না করে আমাদের রাজনৈতিক সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত- এ মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ পাগলা পুরাতন সড়ক পরিদর্শন করতে শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ পাগলা পুরাতন সড়কের সংস্কার কাজের জন্য ৭ কোটি টাকার টেন্ডার করা হয়েছে। ঈদের পর কাজ শুরু হবে। এছাড়া এ সড়কে যানজট নিরসনে পাগলার তালতলা এলাকায় ট্রাকস্ট্যান্ডের জন্য জায়গা লিজ দেয়ার ঘোষণা দেন।

এ সময় বিএনপিকে উদ্দেশ্যে করে কাদের বলেন, অনেকে জাতিসংঘের অধিকেবশনের দিকে হ্যাঁ করে তাকিয়ে আছেন-জাতিসংঘের মহাসচিব কী বলেন, মার্কিন প্রেসিডেন্ট কী বলে দেন, ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো কী বলবো। বিদেশিরা কে কী বলবে? আমরাই আমাদের দেশের সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করবো।

কিন্তু বিদেশমুখী প্রবণতা, বিদেশিরা মনে হয় আমাদের নির্বাচন ও সংলাপ করতে বাধ্য করবে। এই ধরনের প্রবণতা রাজনীতিতে দেউলিয়াপনা ছাড়া আর কিছুই নয় বলে জানান তিনি।

তিনি বিএনপির আন্দোলন প্রসঙ্গে বলেন, অনেকে আন্দোলনের হাক-ডাক দিয়ে বলেন, ঈদের পর এই বছর না ওই বছর আন্দোলন হবে, সেটা কোন বছর?

পদ্মা সেতুর কাজ প্রসঙ্গে মন্ত্রী বলেন, চীন থেকে পদ্মা সেতুর জন্য ৬টি জাহাজ শিপমেন্ট হয়েছে— ইতিমধ্যে দুটি জাহাজ বন্দরে এসে পৌঁছেছে, আরো ৪টি বন্দরে আসার পথে।

এ সময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞা, পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক কাউসার আহম্মেদ পলাশ প্রমুখ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ