জেলার খবর

সাতক্ষীরায় ট্রাকচাপায় ভাই-বোনের মৃত্যু

ট্রাকচাপায় ভাই-বোনের মৃত্যু
ট্রাকচাপায় ভাই-বোনের মৃত্যু

সাতক্ষীরা সদর উপজেলায় পরিষদের সামনে রোববার ভোরে সাতক্ষীরা-আশাশুনি সড়কে ট্রাকচাপায় ভাই-বোন নিহত হয়েছে।

নিহতরা হলেন: শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার ব্যবসায়ী আব্দুল জলিলের ছেলে কলেজ ছাত্র মেহেদী হাসান তামিম (১৯) ও মেয়ে সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী তৌফিকা জামান রুহিনা (১১)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, তামিম তার ছোট বোন রুহিনাকে নিয়ে মোটরসাইকেলে সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয়ে যাচ্ছিলেন।

পথে সদর উপজেলা সংলগ্ন নির্বাচন অফিসের সামনে আশাশুনির দিক থেকে আসা পানির ট্যাংকবাহী একটি ট্রাক (নং-পাবনা-১১-০৩৮৪) পিছন থেকে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় তামিম ও রুহিনা।

এ ঘটনায় স্থানীয় লোকজন ট্রাকটিকে আটক করে প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ