জেলার খবর

গাজীপুরের পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

আগুন নিয়ন্ত্রণে
আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি শিল্পাঞ্চলের কাশিমপুরে রোববার ভোরে মেগা ইয়াং ডাইং কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে ওই কারখানার গুদামে থাকা সুতা পুড়ে গেছে।

এলাকাবাসী জানিয়েছেন, ভোর সাড়ে ৪টার দিকে মেগা ইয়াং ডাইং নামের ৮তলা ভবনের কারখানার চতুর্থ তলায় সুতার গুদাম থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে তা পুরো তলায় ছড়িয়ে পড়ে।

পরে খবর পেয়ে গাজীপুর, কালিয়াকৈর, ইপিজেড, ধামরাই ও টঙ্গী ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে আসেন। প্রায় ৫ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার অপূর্ব বল সাংবাদিকদের বলেন, আগুনে কারখানার গুদামে থাকা সুতা পুড়ে পড়ে গেছে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ