পাহাড়ী ঢলে নেত্রকোনার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নতুন করে প্লাবিত হয়েছে চারটি গ্রাম।
পাহাড়ী ঢলে নেত্রকোনায় জারিয়াজঞ্জাইল পয়েন্টে কংশ নদীর পানি বেড়ে বিপদসীমার ১২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সদর উপজেলার নিম্নাঞ্চলের ৪টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। বন্যা বেড়ে যাওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে ৩ লক্ষাধিক মানুষ।
এদিকে ধরলা, ব্রহ্মপুত্রসহ অন্যান্য নদ-নদীর পানি কমতে থাকায় কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বসতবাড়ি থেকে পানি নামতে শুরু করায় ঘরে ফিরছেন বানভাসীরা।
তবে রৌমারী, রাজিবপুর ও চিলমারী উপজেলার চরাঞ্চলসহ নিম্নাঞ্চরের রাস্তাঘাট তলিয়ে থাকায় যোগাযোগ ব্যবস্থার কোন উন্নতি হয়নি। সুনামগঞ্জে সুরমা নদীর পানিও হ্রাস পেতে শুরু করেছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: