জেলার খবর

গাজীপুরে সুতার গুদামে আগুন

গাজীপুর
গাজীপুর

গাজীপুরের কোনাবাড়ি শিল্পাঞ্চলের কাশিমপুরে মেগা ইয়াং ডাইং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অগ্নিদগ্ধ হয়ে একজন মারা গেছে। রোববার ভোরে নয় তলা এ ভবনের চতুর্থ তলায় কারখানার সুতার গুদামে এ ঘটনা ঘটে।

আআমদের সংবাদদাতা জানিয়েছেন, খবর পেয়ে কালিয়াকৈর, সাভারের ইপিজেড, টঙ্গী থেকে দমকল বাহিনীর ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় পাঁচ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় ভবনের পাঁচতলা থেকে আগুনে দগ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে তারা।

গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এদিকে, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ