ঈদ- পূজায় সব সড়ক আশঙ্কামুক্ত আছে— রাস্তাঘাটের অবস্থা এখন অনেক ভালো আর যেসব রাস্তার অবস্থা এখনো খারাপ সেগুলো আরো কিছুদিন জোড়াতালি দিয়ে চলতে হবে—জানিয়েছেন যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার আশুলিয়ার নরসিংহপুর এলাকায় নবনির্মিত একটি ফুটওভারব্রিজের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
'প্রধানমন্ত্রী দেশের সব রাস্তায় কংক্রিট স্টেপিংয়ের নির্দেশ দিয়েছেন— পর্যায়ক্রমে সম্পন্ন হবে সে কাজ এর আগ পর্যন্ত যেসব রাস্তার অবস্থা খারাপ, সেগুলো জোড়াতালি দিয়েই চলতে হবে বলে জানান মন্ত্রী।'
এ সময় মন্ত্রী বলেন, রাস্তাঘাট গণমাধ্যমের সমালোচনা ইতিবাচক বলে আমি মনে করি কারণ সমালোচনা না হলে শুদ্ধ হবো কী করে!'
ওবায়দুল কাদের আগামী জুনের পর ঢাকা- ময়মনসিংহ সড়কের চার লেনের যাবতীয় কাজ হবে। আগামী মার্চ মাসের মধ্যেই সেনাবাহিনী রাস্তাটির কাজ আমাদের কাছে হস্তান্তর করবে।'
সড়ক মন্ত্রী আরো বলেন, আশুলিয়া সড়ক চার লেনে উন্নীত করার কাজ শুরু হবে শিগগিরই, এরই মধ্যে এ বিষয়ক জরিপের কাজ সম্পন্ন হয়েছে এ বিষয়ে ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোপোজাল (ডিপিপি) তৈরির কাজ শুরু হবে।
ঢাকার চারপাশে রিং রোড, ওয়াটার ওয়ে ও জানুয়ারির মধ্যে মেট্রো রেলের কাজ শুরু করার প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
রাজনীতি ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক ষড়যন্ত্র, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের লক্ষ্যবস্তু হয়ে উঠেছে দক্ষিণ এশিয়া এসব অপতৎপরতা থেকে দেশকে রক্ষা করাই সরকারের একমাত্র লক্ষ্য এখন।
আর বিএনপি নিয়ে সেতু মন্ত্রী বলেন' বিএনপি নিয়ে সরকারের কোনো ভাবনা নেই, তাদের কোনো সাংগঠনিক শক্তি নেই তাই অদূর ভবিষ্যতে বিএনপি কোনো গণআন্দোলন গড়ে তুলতে পারবে বলে আমি বিশ্বাস করি না।'