জেলার খবর

চট্টগ্রামে নদী দখলমুক্ত না করে ড্রেজিং, জলাবদ্ধতার অবসান কতটুকু

জলাবদ্ধতা
জলাবদ্ধতা

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে কর্ণফুলি নদীর ৫২টি খালের মুখ ড্রেজিংয়ের কাজ শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ। ড্রেজিংয়ের ফলে শহরের জলাবদ্ধতা কমার পাশাপাশি দেশের বৃহত্তম এই বন্দরের আমদানি রপ্তানি বাণিজ্য আরো গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। তবে নদী দখলমুক্ত না করে শুধু ড্রেজিং করে উপকার নাও হতে পারে বলে আশঙ্কা এলাকাবাসীর।

বৃষ্টি আর জোয়ারের পানিতে জলাবদ্ধতায় নাকাল চট্টগ্রাম নগরী। এক ঘণ্টার বৃষ্টিতে কখনো কখনো হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে যায় নগরীর নিম্নাঞ্চল। আর জোয়ারের পানিতে রোদের মধ্যেই জলজটে আটকে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা।

এদিকে, জলবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনকে সহায়তা করতে বিশেষ টাস্কফোর্স গঠন করেছে নৌ মন্ত্রণালয় ও বন্দর কর্তৃপক্ষ। কর্ণফুলি সংযুক্ত খালের মুখে ইতিমধ্যে ড্রেজিংয়ের কাজও শুরু হয়েছে।

এ কাজের জন্য দেশে প্রথমবারের মতো আনা হয়েছে অত্যাধুনিক মাল্টিপারপাস ড্রেজার বলে জানান নৌ-মন্ত্রী শাহজাহান খান।

ড্রেজিংয়ের ফলে জলাবদ্ধতা কমার পাশাপাশি কর্ণফুলি নদীও দুষণ থেকে রক্ষা পাবে বলে আশা করছেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল নিজামউদ্দিন আহমেদ।

তবে নদী দখলমুক্ত না করা হলে শুধু ড্রেজিং করে খুব বেশি লাভ নাও হতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ