ঈদ ও পূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে মঙ্গলবার থেকে ১০ অক্টোবর পর্যন্ত সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে, এই সময়ে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
ঈদ ও পূজা উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীরা যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন। উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরাসহ কয়েকটি রাজ্যে প্রতিদিন এই স্থলবন্দর দিয়ে প্রায় দেড় কোটি টাকার পণ্য রপ্তানি হয়।
এরমধ্যে ছোট মাছ, পাথর, সিমেন্ট, পাট ও পাটজাতীয় দ্রব্য এবং প্লাষ্টিক সামগ্রী অন্যতম।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: