জেলার খবর

মানিকগঞ্জে ফিলিং স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণে ৪ জনের মৃত্যু

বিষ্ফোরণ
বিষ্ফোরণ

মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরঙ্গাইল এলাকায় সিএনজি ফিলিং স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হওয়া আরো একজন ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৪ জন মারা গেলেন।

মৃত ব্যক্তিরা হলেন: পাখি মিয়া (৪০), দেলোয়ার হোসেন (৪০), লেবু মিয়া (৪০) ও মাসুম হোসেন।

এরা ৪ জনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থশঙ্কর পাল সাংবাদিকদের বলেন, পাখির শরীরের প্রায় ১০০% ও দেলোয়র এবং লেবুর শরীরের প্রায় ৯৫% পুড়ে গিয়েছিল।

প্রসঙ্গত, সোমবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কে উপজেলার বরঙ্গাইল এলাকায় রুমি ফিলিং স্টেশনের কম্প্রেসর কক্ষে বিস্ফোরণের পর কক্ষের ছাদ উড়ে গিয়ে আগুন ধরে যায়। এ সময় হেলাল উদ্দিন নামে ওই স্টেশনের এক কর্মচারি অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ