অধিক যানবাহনের চাপের কারণে ঢাকা-টাঙ্গাইল ও কালিয়াকৈর-নবীনগড় মহাসড়কে থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ঈদ ও পূজা উপলক্ষে ঘরমুখো মানুষ।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কটিতে যানবাহনের চাপ বাড়তে থাকে। রাত ১১টার দিকে যানজটের সৃষ্টি হয়।
একপর্যায়ে তা বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পর্যন্ত বিস্তৃত হয়। তবে ভোর থেকে যানজট কিছুটা কমতে শুরু করেছে।
এখনো দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার জুড়ে যানজট রয়েছে বলে জানা গেছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: