চট্টগ্রামের লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নের হাটখোলা মুড়ার পাড়ায় মঙ্গলবার রাতে ডাকাত দলের সঙ্গে পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ চার পুলিশ সদস্যসহ ৫ জন আহত হয়েছেন। এ সময় অস্ত্রসহ আটক করা হয়েছে ২ জনকে।
আহত পুলিশ সদস্যরা হলেন: উপ-পরির্দশক সোলাইমান, নুরুল ইসলাম এবং কনস্টবেল দিদার ও খায়রুল।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়করে চুনতি দিঘী এলাকায় মঙ্গলবার বিকেলে একটি মাইক্রোবাস থেকে ডাকাতসহ একাধিক মামলার আসামি নাজমি উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
পরে তার স্বীকারোক্তি অনুসারে মনির আহমদকে আটক করতে তার বাড়িতে গেলে তার সহযোহীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
নাজমি উদ্দিন ও মুনরি নামে ২ ডাকাতকে আটকের পর তাদরে স্বীকারোক্তি অনুসারে পরে ঘটনা স্থল থেকে ২টি বন্দুক, একটি এলজি, দেশিয় অস্ত্র ও ১০ রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলশি।