জেলার খবর

যশোরে ২০ দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ৩

যশোর
যশোর

মন্ত্রী লতিফ সিদ্দিকীর বক্তব্যের প্রতিবাদে বুধবার যশোরে প্রেসক্লাবের সামনে ২০ দলীয় জোটের মানববন্ধন কর্মসূচি শেষে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে এক পুলিশ কনস্টেবলসহ ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন।

এ ঘটনায় জেলা বিএনপি সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবুসহ ৫ জন আটক করেছে পুলিশ।

যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন জানান, মন্ত্রী লতিফ সিদ্দিকীর বক্তব্যের প্রতিবাদে ২০ দলীয় জোট মুজিব সড়কে প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি গ্রহণ করে। প্রশাসনের অনুমতি নিয়েই এ কর্মসূচি গ্রহণ করা হয়। বিকেল ৪টার দিকে কর্মসূচির একপর্যায়ে পুলিশ মানববন্ধন থেকে জেলা বিএনপি সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবুসহ কয়েকজন নেতাকর্মীকে আটক করে।

এরপর ২০ দলীয় জোট নেতাকর্মীরা পুলিশের গাড়িকে ঘিরে বিক্ষোভ শুরু করলে পুলিশ শর্টগানের গুলি বর্ষণ করে। শুরু হয় দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ।

এতে এক পুলিশ কনস্টেবল আহতসহ ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন।

আহতরা হলেন: পুলিশ কনস্টেবল মতিয়ার রহমান এবং গুলিবিদ্ধ বিএনপি কর্মী উপশহর এলাকার রেজাউল ইসলামের ছেলে কামাল, ওয়ার্ড মহিলা দল নেত্রী নীলগঞ্জ তাতীপাড়া এলাকার ইন্তাজ আলীর স্ত্রী সোনালী ও পথচারী পুলেরহাট এলাকার ইমদাদুল হাফিজ।

দেলোয়ার হোসেন খোকন আরো জানান, পুলিশ কমপক্ষে ৩০ রাউন্ড গুলি বর্ষণ করেছে। এতে তাদের ৩/৪ জন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। কোনো কারণ ছাড়াই পুলিশ তাদের ওপর গুলি চালিয়েছে।

একইসঙ্গে বিএনপির সাধারণ সম্পাদকসহ তাদের ৮/১০ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে বলেও খোকন জানান।

তবে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক জানান, মানববন্ধন থেকে পুলিশকে লক্ষ্য করে হামলা করা হলে আত্মরক্ষার্থে পুলিশ গুলিবর্ষণ করে।

এ সময় পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা চালানো হয় এবং হামলায় ৩ কনস্টেবল আহত হন বলেও ওসি উল্লেখ করেন।

বিএনপির সাধারণ সম্পাদকসহ ৫ জনকে আটকের কথা স্বীকার করেছে তিনি।

প্রসঙ্গত: গত রোববার নিউইয়র্কে জ্যাকসন হাইটে স্থানীয় টাঙ্গাইল সমিতির এক অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেন, 'আমি কিন্তু হজ আর তাবলিগ জামাতের ঘোরতর বিরোধী। আমি জামাতে ইসলামীরও বিরোধী।'

লতিফ সিদ্দিকীর ওই বক্তব্যের ভিডিও ক্লিপ বিভিন্ন সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, 'এ হজে যে কতো ম্যানপাওয়ার (জনশক্তি) নষ্ট হয়। এ হজের জন্য ২০ লাখ লোক আজ সৌদি আরবে গেছেন। এদের কোনো কাজ নাই। কোনো প্রডাকশ নাই। শুধু ডিডাকশন দিচ্ছে। শুধু খাচ্ছে আর দেশের টাকা বিদেশে দিয়ে আসছে।'

ওই বক্তব্যে প্রধানমন্ত্রীর ছেলে, তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সম্পর্কে নানা কথা বলেন লতিফ সিদ্দিকী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ