জেলার খবর

ফুটপাত মুক্তে উচ্ছেদ অভিযান, হকার্সদের বাধা-সংঘর্ষ

সাভার সংঘর্ষ
সাভার সংঘর্ষ

ফুটপাত দখল মুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে সাভারে সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর শুরু করে হকার্সরা। এ ঘটনায় কমপক্ষে আহত হয়েছেন ২০ জন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বুধবার বিকেল ৪টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ডে স্থানীয় হকার্সলীগের নেতাকর্মীদের নেতৃত্বে সংগঠিত হয়ে অতর্কিতভাবে এ হামলা চালায় হকার্সরা। এ সময় কমপক্ষে ৩০টি যানবাহন ভাঙচুর করে তারা। পরে তারা লাঠিসোটা নিয়ে সাভার বাজার বাসস্ট্যান্ডে মহাসড়কের উভয় দিকে অবরোধ করে।

এর আগে বিকেল ৩টায় সাভার বাজার বাসস্ট্যান্ডের ফুটপাত দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান চালায় প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান মোল্লার নেতৃত্বে শুরু হয় এ অভিযান।

এসময় ফুটপাত দখল করে গড়ে ওঠা প্রায় ৫ শতাধিক দোকানপাট বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় প্রশাসন। বাজার বাসস্ট্যান্ডের উত্তর দিকের কাঁচা বাজার উচ্ছেদের মধ্যদিয়ে শুরু হয় অভিযান।

অভিযানের নেতৃত্বে থাকা উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান মোল্লা জানান, সাভার বাজার বাসস্ট্যান্ডের ফুটপাত ছাপিয়ে এখন মহাসড়কেও দোকানপাট তৈরি করেছে দখলকারীরা। এতে পথচারীসহ সবাইকে পড়তে হয় দুর্ভোগে। কিন্তু একাধিকবার মাইকিং করেও ফুটপাত দখলকারীদের সড়ানো যায়নি।

ঈদ ও পূজাকে কেন্দ্র করে সরকারি সিদ্ধান্তের ভিত্তিতেই আজকের অভিযান চালানো হয় বলে জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ