ঈদ ও পূজা উপলক্ষে যানবাহনের চাপে বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল ও কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন ঘরমুখো যাত্রীরা।
সকাল ৮টার দিকে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়।
বুধবার গভীর রাত থেকে মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপের কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। পরে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্বাপাড় থেকে গাজীপুরের চন্দ্রা প্রায় ৭০ কিলোমিটার সড়কে বিস্তৃত হয় যানজট । দীর্ঘ এ যানজটের কারণে বিপাকে পড়েছে যাত্রীরা।
এদিকে, কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৫০ কিলোমিটার সড়কজুড়ে দেখা দিয়েছে যানজট।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: