জেলার খবর

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট, দুর্ভোগে ঘরমুখো মানুষ

 যানজট
যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত ৩০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। ঈদ ও পূজা উপলক্ষে যানবাহনের অতিরক্ত চাপে মহাসড়কগুলোতে তীব্র এ যানজট দেখা দিয়েছে। এতে, চরম দুর্ভোগে পড়েছেন ঘরমুখো যাত্রীরা। যানজট নিরসনে চেষ্টা করছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল অংশে কয়েকটি স্থানে ভোররাতে ট্রাক বিকল এবং বঙ্গবন্ধু সেতুর কাছে সড়ক দুর্ঘটনার কারণে চন্দ্রা ত্রিমোড়ে প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে যানজটও বৃদ্ধি পেয়ে মহাসড়কের সফিপুর, মৌচাক ও কোনাবাড়ি পর্যন্ত বিস্তৃত হয়েছে। তীব্র যানজটের কারণে থেমে আছে অসংখ্য গাড়ি।

গাজীপুরের চন্দ্রা থেকে ভোগড়া পর্যন্ত যানবাহন চলাচল একেবারেই স্থবির হয়ে পড়েছে। কালিয়াকৈর-নবীনগর সড়কের চক্রবর্তী থেকে চন্দ্রা পর্যন্ত থেমে থেমে চলছে যানবাহন। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে ভোগান্তির শিকার হচ্ছেন ঘরমুখো যাত্রীরা।

এদিকে, মহাসড়কগুলোতে রয়েছে ঢাকামুখী যানবাহনের চাপও। যার বেশিরভাগই যাত্রীবিহীন বাস ও কোরবানির পশুর ট্রাক। পরিস্থিতি সমাল দিতে বিভিন্ন অংশে ভাগ হয়ে ভ্রাম্যমান দল কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।

থেমে থেমে চলছে কুমিল্লা, ময়মনসিংহ মহাসড়কের যানবাহনও।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ