জেলার খবর

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু

মাদারীপুর
মাদারীপুর

মাদারীপুরের শিবচরে ঢাকা-খুলনা মহাসড়কে বাসচাপায় ৩ শিক্ষার্থীসহ ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় প্রায় চার ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ এলাকাবাসি।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকাল ১১ টার দিকে শিবচরের বন্দর খোলা চৌরাস্তা এলাকায় একটি দ্রুতগামী বাস ৬ পথচারীকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই দুইজন মারা যায়। হাসপাতালে নেয়ার পর মারা যায় আরো ৩জন। পরে আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে, দুর্ঘটনার পরপরই মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধরা ১০টি গাড়ি ভাংচুর করে। এতে যান চলাচল বন্ধ হয়ে মহাসড়কে আটকা পড়ে চারশরও বেশি যানবাহন। পরে বিকেল ৩টার দিকে অবরোধ তুলে নিলে যানচলাচল স্বাভাবিক হয়ে আসে।

নিহতদের তিনজন সূর্যনগর ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ