জেলার খবর

‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু কাশেম বাহিনীর ১৩ সদস্য নিহত

কথিত ‘বন্দুকযুদ্ধে’
কথিত ‘বন্দুকযুদ্ধে’
সুন্দরবনের হাড্ডা ও খুলনার পাইকগাছায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু কাশেম বাহিনীর ১৩ সদস্য নিহত হয়েছেন। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বাস আলী বলেন, দুপুরে কাশেম বাহিনীর আটককৃত ১১ সদস্যকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য খুলনার কয়রা উপজেলায় সুন্দরবনের হাড্ডা গ্রামে অভিযান চালায়। পুলিশের উপস্থিতিটের পেয়ে কাশেম বাহিনীর অন্য সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় আটক বনদস্যুরা পালিয়ে যেতে চাইলে পুলিশ পাল্টা গুলি চালায়। দুই পক্ষের গুলি বিনিময়ের একপর্যায়ে বনদস্যুরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ১১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এর আগে ভোরে পাইকগাছা উপজেলার দেলুটি এলাকায় প্রফেসর প্রশান্ত কুমার ঢালীকে অপহরণ করতে আসে কাশেম বাহিনী। খবর পেয়ে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেললে ডাকাত দলের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে দুই বনদস্যু নিহত হয়। নিহতরা হলেন, কারিমুল (৪০) ও হবি (৪২) খুলনার ডুমুরিয়া উপজেলার বাসিন্দা। সেখান থেকে ৯টি দেশি বন্দুক, ৩২ রাউন্ড গুলি ও একটি ট্রলারসহ দলের ওই ১১ সদস্যকে আটক করে পুলিশ। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ