জেলার খবর

মুন্সীগঞ্জে ছাত্রলীগ-যুবলীগ সংঘর্ষে একজনের মৃত্যু

মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জের গজারিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার রাতে ছাত্রলীগ ও যুবলীগের সংঘের্ষ মনসুর আলী প্রধান নামে এক ব্যক্তি মারা গেছেন। সংঘর্ষে ৬ নারী-পুরুষ গুলিবিদ্ধসহ আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, আধিপত্য বিস্তার নিয়ে কোন্দলে উপজেলার তেতৈতলা গ্রামে বালুয়াকান্দি ইউপি ছাত্রলীগের সহ-সভাপতি জুয়েল প্রধান ও স্থানীয় যুবলীগ কর্মী বোরহান ভুইয়া নুরে আলমের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া, গোলাগুলিও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে।

পরে ঘটনাস্থল থেকে মনসুর আলী প্রধানের মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

সংঘর্ষের ঘটনায় আহতরা হলেন, আইভী আক্তার (৩৫), সুমন (২৫), হোসনে আরা (৪৫), নাজমা বেগম (৩৩), মানিক মিয়া (২৫) ও রেজিয়া বেগমকে (৩০) ঢাকার বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ