ময়মনসিংহ সদর উপজেলার বাইপাস মোড়ের বাঘেরকান্দায় রোববার বেলা ১২টার দিকে বাসের ধাক্কায় টেম্পুর ৬ যাত্রী মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ৫।
তাৎক্ষণিকভাবে নিহত তিন জনের নাম পাওয়া গেছে। নিহতরা হলেন, দুই বোন পারভীন আক্তার (২২) ও শাহীনা আক্তার (১৮) এবং নাজির উদ্দিন (৪৫)
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোহাম্মদ ফজলুল হক জানান, ঢাকা থেকে মুক্তাগাছাগামী একটি বাস টেম্পুটিকে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৫ যাত্রী মারা যান। আর হাসপাতালে নেয়ার পথে আরেকজন মারা যান। সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: