জেলার খবর

মুন্সিগঞ্জের মাওয়া ফেরি ঘাটে ৩ কিলোমিটার জুড়ে যানজট

মুন্সিগঞ্জের মাওয়া
মুন্সিগঞ্জের মাওয়া

গত দুই দিনের তুলনায় শনিবার মহাসড়কগুলো যানজটমুক্ত থাকলেও মুন্সিগঞ্জের মাওয়া ফেরি ঘাটের ৩ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় তিনশোরও বেশি দূর পাল্লার যানবাহন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও পদ্মা পার হতে না পেরে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। উপায় না পেয়ে লঞ্চ ও স্পিডবোটে নদী পার হচ্ছেন অনেকেই। ভোর থেকেই যানবাহনের চাপ বাড়ায় এ যানজটের সৃষ্টি হয়।

এদিকে, ঘাটে অতিরিক্ত যাত্রী বহন ও ভাড়া আদায়ের অভিযোগও করেন তারা। যাত্রীদের নিরাপত্তায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।

তবে ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বাভাবিকভাবেই চলছে যানবাহন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ