জেলার খবর

টাঙ্গাইলে দুর্বৃত্তের আগুনে মা-তিন মেয়ের মৃত্যু

টাঙ্গাইল
টাঙ্গাইল

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপাড়ার নয়াপাড়া গ্রামে সোমবার রাতে মা ও তিন মেয়েসহ ৪ জনকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহতরা হলেন : হাসনা বেগম (৩৫), তার দুই মেয়ে নবম শ্রেণী পড়ুয়া মনিরা আক্তার (১৪), বাক প্রতিবন্ধী মিম (১০) ও নার্সারীর ছাত্রী মলি আক্তার (৭)।

পুলিশ ও এলাকাবসীদের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রাতে দুর্বত্তরা পেট্রোল ঢেলে হাসনা বেগমের ঘরে আগুন ধরিয়ে দেয়। এ সময় দগ্ধ হয়ে ৩ মেয়েসহ মারা যান হাসনা। এ ঘটনায় জড়িত সন্দেহে এক রিক্সাচালককে আটক করেছে পুলিশ।

আটক রিকশা চালক আলী হোসেন পুলিশকে জানিয়েছে, একই এলাকার সিঙ্গাপুর প্রবাসী বাহার উদ্দিনের ছেলে জাহাঙ্গীর হোসেন ২০০ টাকা ভাড়ায় তার রিকশায় করে দুই কন্টেইনার পেট্রোল কিনে আনে।

পুলিশ সুপার পঙ্কজ দেবনাথ বলেন, ঘটনার সঙ্গে জাহাঙ্গীর হোসেনের সম্পৃক্ততা থাকতে পারে। জাহাঙ্গীর এখনো পলাতক রয়েছে তবে তার পাসপোর্ট পুলিশ জব্দ করা হয়েছে।

পরে হাসনা ও তার ৩ মেয়ের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।

মরিয়মকে বিয়ের জন্য প্রতিবেশী জাহাঙ্গীরের দেওয়া প্রস্তাবে রাজি না হওয়াই এ হত্যাকাণ্ড করা হয়েছে বলে জানা গেছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ