টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় গোড়াইয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক মঙ্গলবার সকালে প্রাইভেটকার দুর্ঘটনায় ২ জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ৪ জন।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়দুল আলম সাংবাদিকদের বলেন, ঢাকা থেকে টাঙ্গাইলগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় ঘটনাস্থলেই একজন মারা যায়।
আহত ৪ জনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহতরা মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: