জেলার খবর

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

বন্দুকযুদ্ধে
বন্দুকযুদ্ধে

মংলার পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের মৃগামারী এলাকায় বুধবার সকাল সাড়ে ৮টার (র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন) র‌্যাব-৮ ও বনদস্যু আউয়াল বাহিনীর মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ ২ জন মারা গেছেন।

নিহতরা হলেন: জাকির (২৮) ও রাজু (৩২)।

র‌্যাবের দাবি, স্থানীয় জেলেরা এই দুজনকে কুখ্যাত আউয়াল বাহিনীর বনদস্যু হিসেবে সনাক্ত করেছে।

র‌্যাব-৮ এর (বরিশাল) সিও লে. কর্নেল ফরিদুল আলম সাংবাদিক দের বলেন, বনজীবী ও জেলেদের নিরাপত্তা এবং দস্যু দমনে চলমান অভিযানের অংশ হিসেবে র‌্যাবের নিয়মিত টহলদল সকালে সুন্দরবনের মৃগামারী এলাকায় পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা আউয়াল বাহিনীর দস্যুরা গুলি চালায়। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় র‌্যাব।

প্রায় ৪০ মিনিট ধরে চলে এ ‘বন্দুকযুদ্ধের’ এক পর্যায়ে দস্যুরা পিছু হটে বনের গভীরে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে জাকির ও রাজুর মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, মৃগামারী এলাকায় অভিযান অব্যাহত আছে, তল্লাশি চলছে।

এ সময় ঘটনাস্থল থেকে ৭টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি, বাইনোকুলারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে র‌্যাব।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ