আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরের চর লক্ষ্মীপুর, নোয়াখালীর কবিরহাট ও হবিগঞ্জের মাধবপুরে ৪ জন মারা গেছেন। আহত হয়েছে কমপক্ষে ৭২ জন।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদদাতা জানিয়েছে, পূর্ব বিরোধের জের ধরে বুধবার গভীর রাতে মাদারীপুরের চরলক্ষ্মীপুরের গুলাপ খা তার লোকজন নিয়ে প্রতিপক্ষ শাহাদাতের ওপর হামলা চালায়। এ সময় তাদের বোমা হামলা ও ধারালো অস্ত্রের আঘাতে শাহাদাৎ গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে। এ হামলায় শাহাদাৎকে রক্ষা করতে গিয়ে কমপক্ষে ১৫ জন আহত হন।
এদিকে, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে নোয়াখালির কবিরহাটে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের পিটুনীতে একজনের মৃত্যু হয়।
এছাড়া, দুই পক্ষের সংঘর্ষে হবিগঞ্জের মাধবপুরের বেজুরা গ্রামে মারা গেছেন ২ জন। আহত হয়েছে ৪০ জন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: