জেলার খবর

সাতক্ষীরায় পেট্রোল বোমায় দুই ছেলেসহ মা দগ্ধ

সাতক্ষীরা
সাতক্ষীরা

সাতক্ষীরার কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামে বুধবার রাতে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় দুই ছেলেসহ মা গুরুতর দগ্ধ হয়েছেন।

আহতরা হলেন:কলারোয়া শেখ আমানুল্লাহ কলেজের দর্শন বিভাগের শিক্ষক খলিলুর রহমানের স্ত্রী ঝরনা বেগম (৪০) এবং তার দুই শিশুপুত্র তানভির আসাদ (১২) ও তামিম আজাদ (৮)।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শেখ মাসুদ করিম বলেন, উপজেলার লাঙ্গলঝড়া গ্রামের কলেজ শিক্ষক খলিলুর রহমানের বাড়িতে পেট্রোল বোমা ছোড়ে দুর্বৃত্তরা। এ সময় বাড়িতে আগুন ধরে গেলে দগ্ধ হন তার স্ত্রী ঝর্ণা বেগম এবং দুই ছেলে তানভীর ও আসাদ। তাদের আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ। সকালে স্থানীয় সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন।

তিনি অভিযোগ করেন, শিক্ষক খলিলুর রহমান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। পরিকল্পিতভাবে তাদের ওপর পেট্রোলবোমা ছোঁড়া হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ