জেলার খবর

আশুলিয়ায় ফ্লাট বাড়ি থেকে অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

সাভার
সাভার

সাভারের আশুলিয়ার কাইচাবাড়ি এলাকার একটি বাসা থেকে বৃহস্পতিবার রাতে গৃহবধু জেসমিন ওরফে প্রিয়াংকার অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ফ্লাটটিতে নিহত ওই গৃহবধূ স্বামী আলমগীর হোসেনসহ বসবাস করতো। নিহত জেসমিন ও তার স্বামী গামেন্ট শ্রমিক। ঘটনার পর পলাতক রয়েছে নিহতের স্বামী।

গত কয়েক মাস আগে প্রবাসি আঃ জব্বারের বাড়ির নীচ তলার ফ্লাটটি ভাড়া নিয়ে তারা বসবাস করছিলেন।

বাড়ির মালিক ও স্থানীয়রা জানিয়েছেন, ঈদ উপলক্ষে আশপাশের ভাড়াটিয়ারা গ্রামের বাড়িতে ছিলো। অন্যসব ফ্লাটের মতই আলমগীরের ফ্লাটটি তালাবন্ধ অবস্থায় ছিল। রাতে প্রকোট গন্ধে আশপাশের বাড়ির লোকজন খোঁজ করে জানালা দিয়ে প্রিয়াংকার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে ফ্লাটটির তালা ভেঙ্গে ওই গৃহবধূর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে।

আশুলিয়া থানার উপ-পরির্দশক আজাহার সাংবাদিকদের বলেন, মৃতদেহটি দেখে পরিকল্পিত হত্যাকাণ্ড মনে হলেও তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ