জেলার খবর

খুলনা বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

খুলনা
খুলনা

খুলনা মহানগরের খালিশপুরে শুক্রবার দুপুরে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের চালকসহ ৪ জন মারা গেছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

এলাকাবাসী ও পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, খুলনা থেকে যশোর যাওয়ার পথে বিআরটিসির একটি বাস খালিশপুরে বিজিবি ক্যাম্পের প্রধান ফটকের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই ইজিবাইকের চালক ও ৩ আরোহী মারা যান।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, বাসটি আটক করা হয়েছে তবে চালক পালিয়েছেন।

পুলিশ মরদেহগুলো উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে বলে জানা গেছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ