ঈদের পর রাজধানীমুখী যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা থেকে নাটিয়াপাড়া পর্যন্ত ২৫ কিলোমিটারের তীব্র যানজটের সৃষ্টি হয়। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রা ও এর আশপাশেও ধীর গতিতে চলছে যানবাহন। শনিবার ভোরে স্বাভাবিক থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ যানজট দেখা দেয়।
গাজীপুরের চন্দ্রা ও এর আশপাশেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে চলছে যানবাহন। যানবাহনগুলো ঘণ্টার পর ঘণ্টা থেমে থাকার পাশাপাশি থেমে বৃষ্টির কারণে অসহনীয় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
তবে স্বাভাবিক রয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল। যানজট নিরসনে মহাসড়কে কাজ করছে পুলিশ।
এদিকে, মাওয়া-কাওড়াকান্দি নৌরুটেও ঢাকামুখী যানবাহনের চাপ রয়েছে। রাত থেকেই ঘাটে পারপারের অপেক্ষায় রয়েছে তিনশরও বেশি গাড়ি।
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চাপ তুলনামূলক কম থাকলেও পারাপারের অপেক্ষায় রয়েছে শতাধিক যানবাহন।