ঘূর্ণিঝড় ‘হুদ হুদ’ রোববার ভারতে আঘাত হানতে পারে এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
ঝুঁকিপূর্ণ আবহাওয়ার কারণে মাওয়া-কাওড়াকান্দি রুটে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।
ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলের নিম্ন এলাকায় তিন ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।
হুদ হুদের আঘাতে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দর সমূহ ঝড়ো হাওয়ার সম্মুখীন হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমুহকে নিরাপদ আশ্রয়ে সড়ে যেতে বলা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: