ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চৌদ্দগ্রামের মিয়াবাজারে রোববার ভোরে বাস ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ৭ জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।
পুর্বাঞ্চল হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এনামুল হক বলেন, ভোরে মহাসড়কের মিয়াবাজারে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাসের সাথে চট্টগ্রাম থেকে ঢাকামুখী একটি বাঁশ বোঝাই ট্রাকের সংঘর্ষ হয়।
এ সময় ঘটনাস্থলে উভয়গাড়ির চালকসহ ৬ জন মারা যান। এদের মধ্যে ২ জন মহিলা ও একজন মেয়ে শিশু রয়েছেন।
আহতদেরকে কুমিল্লা চৌদ্দ্রগাম হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে আহতদের মধ্যে চৌদ্দগ্রামে একজন পুরুষ মারা যায়।
পুলিশ মরদেহগুলো এবং গাড়িগুলো উদ্ধার করেছে। এ ঘটনায় মহাসড়কে আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: