ঘূর্ণিঝড় ‘হুদহুদ’ এর কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
ঘূর্ণিঝড়ের উৎপত্তিস্থল আন্দামান ও নিকোবরে সাগর উত্তাল রয়েছে। এ ঘূর্ণিঝড়ের প্রভাবে বরগুনা,পটুয়াখালী ও বাগেরহাটসহ দেশের বিভিন্ন জায়গায় সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে।
দেশের উপকূলীয় এলাকার নিম্নাঞ্চলে এক থেকে তিন ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
তবে ভারি বর্ষণ কিংবা ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: