ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর রেলস্টেশন এলাকায় নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুতর ২ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেললাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে।
এর আগে রোববার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। এ সময় ঢাকা-চট্টগ্রাম রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
আখাউড়া রেলস্টেশনের কর্মকর্তা মহসিন উদ্দিন ভূঁইঞা সাংবাদিকদের বলেন, লাইনচ্যুত বগি ২টি উদ্ধারে উদ্ধারকারী একটি ট্রেন আখাউড়া থেকে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শেষ করেছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে, ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন এলাকায় ঢাকাগামী মহানগর প্রভাতী ট্রেনটি আটকা পড়ে ছিলো বলে জানিয়েছেন সেখানকার স্টেশনমাস্টার শামসুল আলম।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: