জেলার খবর

সিরাজগঞ্জে ধর্ষণের পর শিশু হত্যা

সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সদর উপজেলার শিবনাথপুর গ্রামে ঋতু খাতুন (৮) নামে এক শিশুকে ধর্ষণের পর হত্যা করেছে এক পাষণ্ড যুবক।

নিহত শিশু স্থানীয় শিবনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। এ ঘটনার পর থেকে ধর্ষক ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। বিক্ষুব্ধ এলাকাবাসী ধর্ষকের বাড়িঘর ভাঙচুর করে আগুন দিয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যায় মাছ ধরার কথা বলে পাশের বাড়ির তাঁত মালিক আব্দুল খালেকের পুত্র নুর ইসলাম (১৮) ঋতুকে ডেকে নিয়ে যায়। রাতে সে আর বাড়ি না ফিরলে অনেক খোঁজাখুজির পর রোববার সকাল ৮টার দিকে বাড়ির পাশে একটি পটল ক্ষেতে তার লাশ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

পরে সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে।

এ ধরনের ঘটনা যেন আর না ঘটে তাই দ্রুত প্রকৃত অপরাধীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

শিশুটির পিতা নজরুল ইসলাম বলেন, গতকাল শনিবার সন্ধ্যায় মাছ ধরার কথা বলে পাশের বাড়ির তাঁত মালিক আব্দুল খালেকের পুত্র নুর ইসলাম (১৮) ঋতুকে ডেকে নিয়ে যায়। তারপর থেকে আর থাকে পাওয়া যায়নি।

সিরাজগঞ্জ সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) বাসুদেব সিনহা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পাষবিক নির্যাতনকারীকে চিনে ফেলার কারণে শিশুটিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ